Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ বা জিডি লিখতে আনোয়ার নেন ২০০ টাকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০১:৪১ পিএম

সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ বা জিডি লিখতে আনোয়ার নেন ২০০ টাকা
Swapno

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সেবার জন্যে অভিযোগ বা জিডি লিখতে ভুক্তভোগীদের কাছ থেকে ২০০ টাকা করে চার্জ নেন রাইটার আনোয়ার। অথচ পুলিশের ভাষ্য, জনগনের সেবায় কোনো অর্থের প্রয়োজন লাগে না। দৈনন্দিন জীবনে নানা রকমের সমস্যার মুখোমুখি হয়ে সমাধান বা পুলিশের সেবার আশায় সিদ্ধিরগঞ্জ থানার দারস্থ হন মানুষজন।

 

 

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ম অনুযায়ী যেকোনো পুলিশি সাহায্যের জন্য লিখিত অভিযোগ বা জিডি করা বাধ্যতাম‚লক। দেশের প্রতিটি থানায় স্পষ্ট করে লিখা আছে জিডি বা অভিযোগ করতে কোনো অর্থের প্রয়োজন হয় না। তবে এখানে থানা পুলিশ টাকা না নিলেও দিনের পর দিন মানুষের অসহায়ত্বের সুযোগের সৎ ব্যবহার করে আসছেন

 

 

আদমজী- চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন 'এহসান কম্পিউটারের' দোকানি রাইটার আনোয়ার। জানা গেছে, যেকোনো অসহায় মানুষ থানায় গেলে ডিউটিরত পুলিশ সদস্যরা তাদের অনলাইনে আবেদনের পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী কম্পিউটারে লিখতে বিভিন্ন দোকানে যান মানুষ।

 

 

এদিকে দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জ থানার অভিযোগ বা জিডি লিখার কাজে নিয়োজিত থানা সংলগ্ন আনোয়ারের কম্পিউটারের দোকানটি। এখানকার বেশিরভাগ মানুষই তার দোকানে গিয়ে জিডি বা অভিযোগ লিখান। তবে মানুষের অসহায়ত্বের সুযোগে বাধ্যতাম‚লক ২০০ করে টাকা দেয়া লাগে তাকে। অভিযোগ রয়েছে মাঝে মধ্যে আরও বেশি টাকাও নেন ভুক্তভোগীদের থেকে।

 

 

অভিযোগ লিখতে যাওয়া ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক সিয়াম জানান, আমি থানায় অভিযোগ করার জন্যে গিয়েছিলাম। তখন থানার ডিউটিতে থাকা পুলিশ অফিসার আমাকে বাহিরের যেকোনো কম্পিউটার থেকে লিখিয়ে আনার জন্যে পরামর্শ দেন। পরে মানুষের সাহায্য নিয়ে ঠিকানা যেনে রাইটার আনোয়ার নামক ব্যক্তির দোকানে গিয়ে অভিযোগ লিখালে তিনি ২০০ টাকা নেন।

 

 

এতো বেশি টাকা কেনো জিজ্ঞেস করলে তিনি আমাকে বলে জিডি বা অভিযোগ লিখাতে বাধ্যতাম‚লক ২০০ টাকা লাগে। আরও একাধিক ভুক্তভোগী জানান, পুলিশের কাছে গেলে তারা পরামর্শ দেন বাহির থেকে লিখানোর। নিরুপায় হয়ে মানুষজন আনোয়ারের দোকানে যান। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আনোয়ার মানুষের থেকে হাতিয়ে নেন অতিরিক্ত টাকা।

 

 

জিডি বা অভিযোগ লিখতে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে জানতে চাইলে রাইটার আনোয়ার মুঠোফোনে জানান, আমি লিখে দেই তার জন্যে টাকা নেই। আমার কাজের জন্য আমাকে টাকা দেয়া হয়। ২০০ টাকা বাধ্যতাম‚লক কেনো জানতে চাইলে তিনি বলেন, আমি আগেই থেকেই ২০০ করে টাকা নেই। এটা আমার এখানের নিয়ম।

 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, জনগণের পুলিশের সেবার জন্য কোনো টাকার প্রয়োজন নাই। আমাদের দায়িত্ব দেয়া হয়েছে তাদের সেবা দেওয়ার জন্যে। বর্তমানে অভিযোগ বা জিডি লিখতে সহজ পদ্ধতি রয়েছে, মানুষ নিজের মোবাইলের মাধ্যমেই সেটা করতে পারে।

 

 

রাইটার আনোয়ারের অতিরিক্ত টাকা নেয়ার বিষয়ে তিনি বলেন, আনোয়ার আমাদের থানার কোনো লোক না। তার সঙ্গে থানার সংশ্লিষ্টতা নেই। সে বেশি টাকায় আদায় করলে মানুষ আমাদের জানালে আমরা ব্যবস্থা নিবো।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন