Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০২:০৮ পিএম

সোনারগাঁয়ে ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Swapno

 

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বর্জ্যের অব্যবস্থাপনার কারণে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ২টি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

এসময় সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার কে ৫০ হাজার ও নিরাময় ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার ৭০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। এবিষয়ে সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ইব্রাহীম জানান, সোমবার সকালে উপজেলার ২টি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়।

 

 

এ সময় রেজিস্ট্রেশন, সংরক্ষণ এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে সোনারগাঁ মর্ডান ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার ও নিরাময় ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টারকে ৭০ হাজার জরিমানা করা হয়। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ সুন্দর রেখে রোগীদের সঠিকভাবে সেবা নিশ্চিত করা হয়,

 

 

এ জন্য এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন