জাইকা চিফ রিপ্রেজেনটেটিভ ইসিগুচি তোমাহিডি’র নাসিক এলাকা পরিদর্শন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম
জাইকা চিফ রিপ্রেজেনটেটিভ বাংলাদেশ অফিসের জনাব ইসিগুচি তোমাহিডি সহ তাঁর দুইজন সফর সঙ্গী নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা ভিজিট করেন। গতকাল সকাল থেকে থেকে তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জালকুড়ি ডাম্পিং সাইট, সিদ্ধিরগঞ্জ লেক, শেখ রাসেল পার্ক, আলী আহম্মদ চুনকা ষ্টেডিয়াম ও মুসুবু (জাপান লেঙ্গুয়েজ ও কালচার সেন্টার) পরিদর্শন করেন।
তিনি এনসিসি’র বিভিন্ন প্রকল্প পরিদর্শন এবং জাইকা অর্থে উন্নয়ন কাজের জন্য এনসিসি কে ধন্যবাদ জানান। প্রকল্প পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে নগর ভবনে আসেন এবং মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। স্বাক্ষাতকালে তিনি জাইকা প্রজেক্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেন। মাননীয় মেয়র মি. ইসিগুচি তোমোহিডিকে এনসিসি পরিদর্শন করায় আন্তরিক ধন্যবাদ জানান এবং পুনরায় ভিজিট করার জন্য আমন্ত্রন জানান।
তাঁর সফরকালে কুরকামী মিনামি জাইকা রিপ্রেজেনটেটিভ গভারনেন্স এবং আইটি সেক্টর ও মিসেস সানজিদা জাইকা, বাংলাদেশ অফিস উপস্থিত ছিলেন। তাছাড়া জাইকা প্রকল্পের (এলজিইডি) প্রকল্প পরিচালক ও তত্ত¡াবধায়ক প্রকৌশলী গোলাম মোস্তফা ও এনসিসি তত্ত্বাবাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ সহ এনসিসি’র প্রকৌশলীবৃন্দ পরিদর্শন টিমের সাথে উপস্থিত ছিলেন।এন.হুসেইন রনী /জেসি


