পিতার অনুদান নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে অয়ন ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান। জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মো: আলামিন এর বোন দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত। ইমাম সাহেব তার বোনের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ,কে,এম শামীম ওসমানের বরাবর সাহায্য চেয়ে আবেদন করেন। সেই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সংসদ শামীম ওসমানের সুযোগ্য সন্তান এ,কে,এম অয়ন ওসমান তার পিতার পক্ষ থেকে রোগীর ভাই এর হাতে চিকিৎসা খরচ নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অনুদান তুলে দেন।


