নবজাতক সন্তানের চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন অয়ন ওসমান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
পিতার পরে এবার অসহায় রিকশা চালক বাবার নবজাতক সন্তানের চিকিৎসার জন্য পাশে দাঁড়ালেন এ.কে.এম অয়ন ওসমান। সাইনবোর্ড এলাকার এক অসহায় রিকশা চালক বাবার নবজাতক সন্তানের জরুরী হার্ট এর অপারেশনের জন্য নিজস্ব তহবিল থেকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুযোগ্য সন্তান এ.কে.এম অয়ন ওসমান।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে নবজাতক সন্তানের পরিবারের হাতে অয়ন ওসমানের পক্ষ থেকে এক লক্ষ টাকার অনুদান তুলে দেন যুবলীগ নেতা আহম্মেদ কাউসার। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মো.আল- আমিন হোসেন এর বোন ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ায় বোনের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের বরাবর সাহায্য চেয়ে আবেদন করেন ইমাম সাহেব আল আমিন। পরে ৫ই সেপ্টেম্বর পিতা শামীম ওসমানের পক্ষ থেকে রোগী ভাই আল আমিন এর হাতে দুই লক্ষ টাকার অনুদান তুলে ছেলে এ.কে.এম অয়ন ওসমান।


