Logo
Logo
×

বিশেষ সংবাদ

আগস্টে না.গঞ্জে নির্যাতনের  শিকার ৯ নারী-শিশু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

আগস্টে না.গঞ্জে নির্যাতনের  শিকার ৯ নারী-শিশু
Swapno

 

নারীর প্রতি সহিংসতা হয় তার মধ্যে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ বেশি হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ। বর্তমান যৌতুক প্রথাটা রীতিমতো সমাজে প্রচলিত একটি বাক্য হয়ে দাড়িয়েছে।

 

 

আমাদের দেশে যৌতুক না দেওয়া কারনে গৃহবধূদের উপর নিযার্তন কিংবা তাদের কে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা প্রতিদিনই অহরহ ঘটছে। নারী নির্যাতনের বা ধর্ষণের পাশাপাশি তেমনই সমাজে দিন দিন বেড়েই চলেছে শিশু ধর্ষণ। সংরক্ষিত নারায়ণগঞ্জের ৪-৫ টি দৈনিক পত্রিকার ভিক্তিতে প্রতি মাসে প্রতিবেদন তৈরি করেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ।

 

 

সম্প্রতি গত আগস্ট মাসের ২০২৩ এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। নারায়ণগঞ্জে ২০২৩ সালে আগস্ট মাসে মোট ৯ জন নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে শিশু ধর্ষণের শিকার হয়েছে ৫ জন। প্রতিবন্ধী গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন ১ জন এবং যৌতুকের না দেওয়ার কারনে নির্যাতনের শিকার হয়ে ৩ জন গৃহবধূ মৃত্যুবরণ করেছে।

 

 

এ বিষয়ে বাংলাদেশ মহিলা পরিষদের প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ যুগের চিন্তাকে বলেন,  এ ধরনের ব্যপারে আমার তাদের সাথে থেকে আইনের যেসব কার্যক্রম রয়েছে সেগুলো সম্পূর্ণ করি। তাদেরকে সচেতন করি। এবং যথার্থ চেষ্টা করি যেন সেই নারী বা শিশু যেন তার ন্যায্য বিচার পায়।     এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন