আইনজীবীদের পদযাত্রা আবুল কালামের মেয়ে বাধঁন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১ পিএম
ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায় বিচার প্রতিষ্ঠার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বিভিন্ন চলমান সংকট নিয়ে আজকে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট এর উদ্যোগে নারায়ণগঞ্জে আইনজীবী পদযাত্রা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র আইন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব ব্যারিষ্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারে বার বার নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, মাহাবুব রহমান খান সহ আরো বিজ্ঞ আইনজীবী নেতৃবৃন্দ গন। ইউনাইটেড লইয়ারস ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, ইউনাইটেড লইয়ারস ফ্রন্ট (ULF)এর সুপ্রিম কোর্ট শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এডভোকেট মোহাম্মদ আলী। নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ সহ অন্যান্য গনতন্ত্র কামী আইনজীবীগণ এই পথ সভায় উপস্থিত ছিলেন।
উক্ত পদযাত্রায় ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট সুপ্রিম কোর্টের সদস্য এড সামছুন নূর বাঁধনও পদযাত্রায় উপস্থিত ছিলেন। এস.এ/জেসি


