সোনারগাঁয়ে ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৪ পিএম
সোনারগাঁয়ে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত মহিলাদের আত্মকর্মসংস্থানে বøক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ ব্লক বাটিক এন্ড স্ক্রীন প্রিন্ট প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বাবু চন্দন শীল।
জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকতের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মমিন খান, জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সুদীপ্তা রমা শীল।
জাতীয় মানবাধিকার সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান জাহানারা আক্তার এর সঞ্চালনায় ও সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা সাথী,পিরোজপুর ইউপির মহিলা সদস্য পলি আক্তার, বৈদ্যোরবাজার ইউপির মহিলা সদস্য নারগিস আক্তার,সোনারগাঁ উপজলা মহিলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পান্না, হনুফা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


