খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহানগর ছাত্রদলের উদ্যোগে মিলাদ-দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৩ পিএম
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১০ সেপ্টেম্ববর) বন্দর কাইতাখালী কবরস্থান মসজিদে বাদ আসর এই দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়ার মাহফিলে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর ও সাধারন সম্পাদক রাহিদ ইস্তিয়াকের নির্দেশে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।


