রূপগঞ্জে বাংলাদেশী ও ভারতীয় লেখকদের সম্মেলন অনুষ্ঠিত
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম
রূপগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে বাংলাদেশ ও ভারতের কলকাতার দুই বাংলার লেখকদের নিয়ে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা কনফারেন্সে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকাতার কথা সাহিত্যিক দিলীপ রায়।
সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি আলম হোসেন। এতে প্রধান আলোচক ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ'র মহাসচিব ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম। কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়'র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ থানা (তদন্ত ওসি) পরিদর্শক আতাউর রহমান,
ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. আব্দুল আউয়াল মোল্লা, কবি শাহী সবুর,ফুলকুড়ি সম্পাদক আহমেদ মতিউরসহ দুই বাংলার বিশিষ্ট কবি ও লেখকগণ। এন. হুসেইন রনী /জেসি


