Logo
Logo
×

বিশেষ সংবাদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া
Swapno

 

 

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়ার উদ্যোগে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার (১০ সেপ্টেম্ববর) বাদ আসর সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে জেলা ছাত্রদলের এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  এ সময় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। 

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া বলেন, এই স্বৈরাচারি সরকার গণতন্ত্রের মা এই দেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যিনি কারো সাথে আপোশ করেন নি। এই মাকে এই ফ্যাসিবাদী সরকার কারাবন্দী করে রেখেছে। আমাদের এই চেয়ারপার্সন বহুদিন যাবৎই অসুস্থ। তিনি আরো বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে সকল নেতাকর্মীদের বলতে চাই। আপনারা সকলে নিজেদের বাসায় গিয়ে ও এলাকাবাসী, আত্মীয়স্বজন যারা রয়েছে সকলকে বলবেন তারা যেন এই মায়ের জন্য দোয়া করে। আর এই দেশনেত্রী গণতন্ত্রের মায়ের সুস্থতাই হবে এই সরকার হটানোর আরেকটি প্রস্তুতি।

 

বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের রাজনীতি বর্তমানে অনেকটাই ঐক্যবদ্ধ ও শক্তিশালী। আর নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল বর্তমান সরকারকে পদত্যাগ করাতে যে সকল আন্দোলণ সংগ্রাম দিবে আমি নাহিদ হাসান ভূঁইয়া সামনের সারিতে থেকে আপনাদের হয়ে বুকে গুলি খেতে ও রাজি আছি। আর আমরা সামনের প্রতিটি পোগ্রাম এমনভাবে পালণ করবো যে সারা বিশ^ যে দেখতে পায় দেশের গণন্ত্র ফিরিয়ে আনতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ভূমিকা ছিল চোখে পরার মতো। আমরা বর্তমানে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সকল আন্দোলন সংগ্রাম সফল করবো ইনশাআল্লাহ।  

 

এ সময় দেয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক রাকিব হাসান রাজা, সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা জাফর আহমেদ তুষার, রায়হান আহমেদ হৃদয়,ফতুল্লা থানা ছাত্রদল নেতা যুবায়ের আহমদ জাবেদ, তারাব পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজিব, সদস্য সচিব আনিসুর রহমান নাবির, কাঞ্চন পৌর ছাত্রদলের সদস্য সচিব তন্ময় হাসান, সোনারগাঁও পৌর ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাসান, সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম নয়ন, সালাউদ্দিন সানি জেলা ছাত্রদলের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন