Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস
Swapno

 

সোনারগাঁয়ে প্রায় ১৮ শত অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সোনারগাঁয়ের বেইলর এবং নয়াপুর (প্রাইমারি স্কুল সংলগ্ন) এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

 

 

এ সময় ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ১৮০০ টি আবাসিক চুলা, ১ টি অবৈধ হোটেল এবং ১ টি অবৈধ বেকারি তে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আরাফাত মোহাম্মদ নোমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

 

এ সময় এলাকার ৩ টি স্পটে অবৈধ সংযোগে ব্যবহৃত ৬০০ ফিট পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়। এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল অফিসের ম্যানেজার এরশাদ মাহমুদ, প্রকৌশলী রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিন, সোনারগাঁও থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন