Logo
Logo
×

বিশেষ সংবাদ

একই দিনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৩ পিএম

একই দিনে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইভী
Swapno

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাবেন ১৭ সেপ্টেম্বর। একই দিনে সরকারি এক সফরে নিউইয়র্কের উদ্দেশ্যে ১৫ দিনের জন্য বাংলাদেশ ত্যাগ করবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

 

সেখানে তিনি ‘স্ট্রং সিটিজ গ্লোবাল সামিটে’ যোগ দিবেন। একই শহরে অবস্থানের কারণে প্রধানমন্ত্রীর সম্মানে দ‚তাবাস ও আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধানমন্ত্রীর সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রেরও যোগ দেবার সম্ভবনা রয়েছে। নিউইয়র্কে আগামী ১৯-২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এই সামিটে যোগ দিবেন বিশ্বের ৪৫টি দেশের ১১৫টি সিটির শতাধিক মেয়র ও স্থানীয় সরকার প্রতিনিধিরা।

 

 

এই সামিটে অংশ গ্রহণের মধ্যে দিয়ে বিশ্বের অন্যান্য দেশের বড় বড় শহরের সাথে নারায়ণগঞ্জ শহরের যোগাযোগ ও সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে। যা বিশ্ব দরবারে নারায়ণগঞ্জ শহরের পরিচিতি বহুগুণে বাড়িয়ে তুলবে বলে আশা নাসিকের।  এদিকে, যুক্তরাষ্ট্র অবস্থানকালে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী প্রবাসী নারায়ণগঞ্জবাসীর সাথে মতবিনিময় ও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন