Logo
Logo
×

বিশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা খুনের মূল হোতাসহ গ্রেফতার ২

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা খুনের মূল হোতাসহ গ্রেফতার ২
Swapno

 

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদার (৪৫) হত্যাকাÐের ঘটনার মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও হত্যাকাÐে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আব্দুল বাতেনের ছেলে  মো: জোবায়ের হোসেন (২২) ও জয়নাল আবেদীনের ছেলে  মো: মৃদুল ওরফে মিদুল (২০)।  
পুলিশ সুপার জানান, হত্যাকাÐের পর পর আমাদের পুলিশ হত্যা রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায়  তথ্য-প্রযুক্তির মাধ্যমে ও এলাকার বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ এবং পর্যালোচনা করে  ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে  হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়। হত্যাকান্ডের সময় ব্যবহৃত একটি কালো সবুজ রংয়ের (এফজেডএস) মোটরসাইকেল এবং  নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অপর দুই জনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫ টায় ৪ জন আসামী ছিনতাইয়ের উদ্দেশ্যে সবজি বিক্রেতা আক্কাস সিকদারের পথরোধ করে। এসময় সে ছিনতাইয়ে বাধা প্রদান করলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতের ভাই ইব্রাহিম সিকদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও দস্যুতা মামলা দায়ের করেন।    এন. ‍হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন