বাংলাদেশ মহিলা পরিষদ না.গঞ্জ কর্তৃক সাংগঠনিক পক্ষ’২৩ এর উদ্বোধনী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন উপ-পরিষদের উদ্যোগে ‘সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রয়োজন স্বেচ্ছাসেবা, যৌথ নেতৃত্ব, অসাম্প্রদায়িকতা ও তরুণ সম্প্রদায়ের সম্পৃক্ততা’ এই শ্লোগানকে সামনে রেখে সাংগঠনিক পক্ষ’ ২৩ উদ্বোধন করা হয়।
গতকাল বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর নারী মুক্তিযোদ্ধা লক্ষী চক্রবর্তী। আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা
পারভীন, সংগঠন সম্পাদক প্রীতিকনা দাস, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম। বক্তারা বলেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী ও বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও সারাদেশব্যাপী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাংগঠনিক পক্ষ'২৩ পালন করা হচ্ছে। নারায়ণগঞ্জ জেলাও নানা কর্মসূচির মাধ্যমে এপক্ষ পালন করছে।
আজকে সদস্য সংগ্রহ ও নবায়ন এবং আলোচনা সভার মাধ্যমে এ পক্ষের উদ্বোধন ঘোষণা করা হয়। সকল কর্মী-সংগঠকদের আরো দায়িত্বশীল ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় জেলা ও পাড়ার সদস্যরা উপস্থিত ছিলেন। এন. হুসেইন রনী /জেসি


