জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের বিশাল মিছিল
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০১ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বার।
গতকাল ২৭ সেপ্টেম্বর দুপুরে ভুইগড় পাসপোর্ট অফিস সংলগ্ন আয়োজিত সমাবেশেজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বারের নেতৃত্বে বিপুল সংক্ষক নেতাকর্মী, ব্যানার ফেস্টুন, ব্যান্ডপার্টির সমন্বয়ে দৃষ্টি নন্দন মিছিলটি যোগদান করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নারায়নগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ মন্টু মেম্বার বলেন, অবৈধ স্বৈরাচার সরকারের পতন এখন সময়ের দাবিতে পরিনত হয়েছে, আমরা একদফা দাবি বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী শক্তিকে পূনরায় ক্ষমতায় এনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী করা হবে।
আমি জেলা শ্রমিক দলের সভাপতি হিসেবে বলতে চাই এখনো সময় আছে সম্মানের সাথে পদত্যাগের মাধ্যমে তত্তাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন, না হলে পালাবার পথ খুঁজে পাবেন না। দেশের জনগন আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।
ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে এখন বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন, আমরা অবৈধ সরকারের দেয়া মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবদুল মান্নান মুন্সি, আবদুল জলিল, মোঃ কবির হোসেন, প্রচার সম্পাদক দিপু, সহ- সাংগঠনিক সম্পাদক হিরা, মোঃ শিপলু, শ্রমিক দল নেতা মোঃ মুসলিম, সেলিম মাহমুদ, মোঃ জামাল হোসেন, মোঃ ইউনুস,মামুন,মাইদুল, মোঃ শাহিন, সাগর, রাজু, নুর আলম, ইসমাইল, দিপু সহ নেতৃবৃন্দ। এন.হুসেইন রনী /জেসি


