Logo
Logo
×

বিশেষ সংবাদ

শাহ্ জালালের নেতৃত্বে বিশাল শোডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম

শাহ্ জালালের নেতৃত্বে বিশাল শোডাউন
Swapno


অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১ দফা দাবি আদায়ে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জনসমাবেশে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহ্ জালালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

 

 

গতকাল বুধবার ( ২৭ সেপ্টেম্বর ) বিকেল তিনটায় ফতুল্লা সাইনবোর্ডস্থ পাসপোর্ট অফিসের পিছনে কেন্দ্র ঘোষিত কর্মস‚চির অংশ হিসেবে সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার লক্ষ্যে ১ দফা দাবিতে জনসমাবেশের আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

 

 

জেলা বিএনপির সমাবেশে সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ শাহ্ জালাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিফাত আদন, যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম।

 

 

সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রনি, সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন খান,কাচপুর ইউনিয়ন সভাপতি শরিফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সুমন মিয়া, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে রিমন ভ‚ইয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া, সনমান্দী ছাত্রদলের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মিহাদ হাসান।

 

 

বারদী ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ ইউনুস গাজী, সহ-সভাপতি নাসির মিয়া, পিরোজপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সজীব বাসার, সহসভাপতি রেজাউল করিম,নোয়াগাও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকাশ মিয়া, সহ-সভাপতি মোঃ শাওন, মোগরাপার ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।    এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন