Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘নৌ পুলিশের সামনেই শ্রমিকদের  রক্ত ঝরাচ্ছে সন্ত্রাসীরা’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম

‘নৌ পুলিশের সামনেই শ্রমিকদের  রক্ত ঝরাচ্ছে সন্ত্রাসীরা’
Swapno

 

সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের প্রয়াত নাসির মেম্বারের পুত্র সন্ত্রাসী রাসেল, আফসার উদ্দিন ওরফে আফসু চেয়ারম্যান এবং মোহনপুরের কাজী মিজান বাহিনী বালুমহালের ইজারার নামে চাঁদার দাবিতে বাল্কহেড শ্রমিকদের নির্যাতন চালাচ্ছে। চাঁদা না দিলে নৌ পুলিশের সামনেই শ্রমিকদের রক্তাক্ত করা হচ্ছে।

 

 

সন্ত্রাসী রাসেল গং ভুয়া রিসিট দিয়ে এক থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা নিচ্ছে।  চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের মারধর করা হচ্ছে। মঙ্গলবারও ১১ জন বাল্কহেড শ্রমিককে নির্যাতন করা হয়েছে। সোনারগাঁওয়ের শম্ভুপুরা থেকে গজারিয়া ষাটনল মোহনপুর পর্যন্ত কথিত বালু মহল ইজারাদার আফসার উদ্দিন আফসু, খুনী কাজী মিজান ও রাসেল গংদের সন্ত্রাসী বাহিনীদের দ্বারা

 

 

বাল্কহেড শ্রমিকদের উপরে নৌ পুলিশের সামনেই চাঁদার দাবিতে নির্যাতন চালানো হচ্ছে। যদি অবিলম্বে নদীপথে চাঁদাবাজি নির্যাতন ও ডাকাতি বন্ধ না হয় তাহলে শ্রমিকরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবে। মঙ্গলবার ৩ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের শান্তিরচর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নদীপথে চাঁদাবাজি, ডাকাতি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব

 

 

মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। নির্যাতিত আহত বাল্কহেড শ্রমিকবৃন্দের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে মুঠোফোনে জানতে চাইলে বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার জানান, শ্রমিকদের উপরে চাঁদার দাবিতে নির্যাতনের বিষয়টি শুনেছি। এ বিষয়ে আমরা নৌ পুলিশ সুপার মহোদয়কে অবগত করবো।

 

 

আশা করছি নৌ পুলিশ সুপার মহোদয় যথোপযুক্ত পদক্ষেপ নিবেন। এ বিষয়ে জানতে নৌ পুলিশ সুপার মিনা মাহমুদার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন