Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে তালুকদার ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৪১ পিএম

সোনারগাঁয়ে তালুকদার ফুডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী
Swapno

 

সোনারগাঁয়ে তালুকদার ফুড এন্ড বেভারিজ প্রতিষ্ঠানে র‌্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার এলাকায় ওই অভিযান চালানো হয়।

 

 

অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব-১১ ও সিপিএসসি মেজর অনাবিল  ইমাম ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, ক্যাব, নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন। সেলিমুজ্জামান জানান, প্রতিষ্ঠানটিতে অভিযানের সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরী করছে। এবং অন্যত্র তৈরিকৃত

 

 

খাদ্য পণ্য নিজের প্রতিষ্ঠানে তৈরী বলে বাজারজাত করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন