Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ আইন কলেজ বহুতল হবে : ডিসি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম

নারায়ণগঞ্জ আইন কলেজ বহুতল হবে : ডিসি
Swapno


নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশন করেছেন জেলা প্রশাসক প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। গতকাল বুধবার (১১ অক্টোবর) সকাল ৯ টায় নারায়ণগঞ্জ আইন কলেজ পরির্দশনে আসেন জেলা প্রশাসক।

 

 

এ সময়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া, গভর্নিং বডির সদস্য ফয়েজ উদ্দিন লাভলু, ভাইস প্রিন্সিপাল রবিউল আমিন রনি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আইন কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন।

 

 

তিনি আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান। কলেজ অধ্যক্ষ সাখাওয়াত হোসেন ভূইয়া জানান, জেলা প্রশাসক কার্যালয়ে গত মঙ্গলবার গভর্নিং বডির সভা অনুষ্ঠান হয়।সভায় আইন কলেজের বহুতল ভবন নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

যার কারনে আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সাহেব কলেজ ক্যাম্পাস পরিদর্শনে আসেন।প্রাথমিক পর্যায়ে আইন কলেজের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। আইন কলেজ পরিদর্শন শেষে কলেজ সংলগ্ন ৪২ নং আর্দশ চাষাড়া সপ্রাবি পরিদর্শন করেন জেলা মোহাম্মদ মাহমুদুল হক।

 

 

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌসুমি দেবনাথ এ সময় জেলা প্রশাসককে স্বাগত জানান। জেলা প্রশাসক স্কুলের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন।তিনি স্কুলের অবকাঠামো উন্নয়নে সরকারী সহযোগীতার আশ্বাস প্রদান করেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন