Logo
Logo
×

বিশেষ সংবাদ

অ্যালায়েন্স ক্লাব নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৩, ১১:০৩ পিএম

অ্যালায়েন্স ক্লাব নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি
Swapno


নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা-১০৪০ এর বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গনে অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা-১০৪০ এর উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালায়েন্স ক্লাবের পাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিরুপাতি রাজু। কর্মসূচির প্রথম পর্বে প্রধান অতিথি পাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিরুপাতি রাজুকে গার্ড অফ অনার দিয়ে অভ্যর্থনা জানায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। পরবর্তীতে অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা-১০৪০ এর গর্ভনর মোহাম্মদ আবদুল কাইউম ও নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিরুপাতি রাজু বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন ও বৃক্ষ চারা নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তিরুপাতি রাজু শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরিশেষে অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা-১০৪০ এর গভর্নর ভাইস গর্ভনর,  ক্যাবিনেট সেক্রেটারি, ট্রেজারার, ডেপুটি সেক্রেটারি, ডেপুটি ট্রেজারারা অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল পাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট তিরুপাতি রাজুকে ক্রেস্ট প্রদান করে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচি সমাপ্তি করেন। 
 

এ সময় উপস্থিত ছিলেন, অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল নারায়ণগঞ্জ জেলা-১০৪০ এর গর্ভনর ও নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আবদুল কাইউম, প্রথম ভাইস গর্ভনর আনিসউর রহমান আনিস, দ্বিতীয় ভাইস গর্ভনর ইউনুস মিয়া, ট্রেজারার উম্মে সালমা, ক্যাবিনেট সেক্রেটারি লাইলুন নাহার, ডেপুটি সেক্রেটারি আনিসুর রহমান মীর, ডেপুটি ট্রেজারার শাহ নেওয়াজ পারভেজসহ নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন