Logo
Logo
×

বিশেষ সংবাদ

শনিবার থেকে ডিক্রিরচর খেয়াঘাটে বহু কাঙ্খিত ফেরী চলাচল শুরু

Icon

যুগের চিন্ত রিপোর্ট

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০২:৩৮ পিএম

শনিবার থেকে ডিক্রিরচর খেয়াঘাটে বহু কাঙ্খিত ফেরী চলাচল শুরু
Swapno


# সকাল ১০ টায় স্থানীয় এমপি একেএম সেলিম ওসমান এই ফেরী চলাচল উদ্বোধন করবেন
আগামীকাল নারায়ণগঞ্জ সদর থানার একটি গুরুত্বপূর্ণ এলাকা আলিরটেক ফেরী চলাচলের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের সাথে সংযুক্ত হচ্ছে। আলীরটেক ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন জানিয়েছেন তার নির্বাচনী এলাকার সাথে নারায়ণগঞ্জ শহরকে সংযুক্ত করার লক্ষ্যে আগামী কাল ১৪ অক্টোবর থেকে ডিক্রিরচর গুদারাঘাট দিয়ে ফেরী চলাচল শুরু হচ্ছে।

 

 

সকাল ১০টায় এই ফেরী চলাচল শুভ উদ্বোধন করবেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান। ফলে আলীরটেক ইউনিয়নবাসী জানিয়েছে এই রুটে ফেরী চলাচল শুরু হলে আলীরটেক, বক্তাবলী এবং বালুচর ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যাবস্থা সহজ হবে। শুধু তাই নয় আগামী দিনগুলিতে এই ফেরী ব্যাবহার করে আলীরটেক ও বক্তাবলীর পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলার বেতকা দিয়ে মুন্সিগঞ্জে চলাচলও সহজ হবে।

 

 

এছাড়া আলীরটেক ও বক্তাবলীর কৃষকেরা সহজে তাদের কৃষি পন্য তথা শাকসব্জি নারায়ণগঞ্জ শহরে এনে বিক্রী করতে পারবে। চেয়ারম্যান জাকির হোসেন আরো বলেন এই ফেরী চলাচল শুরু হলে আলীরটেক বাসীর পাশাপাশি বক্তাবলীবাসীও সমান ভাবে উপকৃত হবে। বিশেষ করে বক্তবলী ইউনিয়নের গঙ্গানগর, রামনগর, কানাইনগর, রাধানগর এবং প্রসন্ননগর গ্রামের মানুষ খুব সহজেই নারায়ণগঞ্জ শহরে আসতে পারবে।

 

 

এছাড়া সবচেয়ে বেশি সুবিধা হবে হঠাৎ অসুস্থ্য হয়ে পরা মানুষেরা। এতোদিন যারা হঠাৎ অসুস্থ্য হয়ে পরতেন তাদেরকে শহরে এনে চিকিৎসা করাতে বেশ কষ্ট হতো। এলাকায় এম্বুলেন্স যেতে পারতো না। কিন্তু ফেরী চলাচল শুরু হওয়ার পর পরিস্থিতি পাল্টে যাবে। অসুস্থ্য মানুষদের স্বজনেরা কিছুটা হলেও স্বস্থ্যি পাবে।

 

 

মূলত এসব কারনেই আলীরটেক ও বক্তাবলীর সাধারন মানুষদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। কেনোনা এই ফেরী ব্যবহার করে শহর থেকে খুব সহজেই সাধারন মানুষ বক্তাবলী ও আলীরটেকে যাতায়ত করতে পারবে। শহরের সাথে যোগাযোগ ব্যাবস্থা আরো সহজ হবে গ্রামের।
এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন