Logo
Logo
×

বিশেষ সংবাদ

ফিলিস্তিনের পাশে সবাইকে দাঁড়াতে আহবান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৬:০৩ পিএম

ফিলিস্তিনের পাশে সবাইকে দাঁড়াতে আহবান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের
Swapno


ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদারি ইসরাইলী সন্ত্রাসীদের নির্বিচারে হত্যা ও হামলার প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

 

গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি এ এম এম একরামুল হক এর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলটি নগরীর নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ নগর ভবনের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

 

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, আজ ফিলিস্তিন এর জনগনের কোন নিরাপত্তা নেই। দখলদার ইসরাইলী সন্ত্রাসীরা যুগের পর যুগ ধরে নিরিহ নিরস্ত্র ফিলিস্তিনের মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে তাদের পৈতৃক ভিটামাটি দখল করছে। আজ ফিলিস্তিন বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগার হিসেবে পরিণত হয়েছে।

 

 

আজকে তাদের ওষুধ সরবারাহ বন্ধ করে দিয়েছে, হাসপাতালগুলো বোমা মেড়ে ধ্বংস করে দিয়েছে, অবুঝ শিশুদেরকে হত্যা করছে অথচ পশ্চিমাবিশ্ব চুপ। মানবতা শুধু ইসরাইল আর ইউক্রেনের জন্য। আমেরিকা এই সন্ত্রাসী গোষ্ঠীদের মদদ দিয়ে তাদের পশুর রুপ আরো একবার প্রকাশ করেছে।

 

 

এখনই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, এখনই সময় তাদেরকে প্রতিহত করার। আজকে আরব বিশ্বসহ বিশ্ববাসীর প্রতি আমাদের দাবী থাকবে টেবিলটক আর বিবৃতির মাধ্যমে সীমাবদ্ধ না রেখে ইসরাইলি সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা গ্রহন করুন। ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করুন।

 

 

নিরাপরাধ ফিলিস্তিনের মুসলমানদের নাগরিক অধিকার নিশ্চিত করুন। দখলদার ইসরাইলি সন্ত্রাসীদের আগ্রাসনের হাত থেকে নিরপরাধ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সারাবিশ্বের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি আগ্রাসন মুক্ত করুন৷ আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে সরকারের কাছে দাবী জানাই আপনারা ফিলিস্তিনের পক্ষে যেভাবে সম্ভব সার্বিক সহযোগিতা করুন।

 

 

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা শহিদুল ইসলাম আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব মো: তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন কাওছার, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক রাহাত হাসান রাব্বী।

 

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি মো: শাহজাহান দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাইফুদ্দিন, জানে আলম জসি, মো: সোহেল খান, প্রচার সম্পাদক - গোলাম মাওলা সোহেল, প্রকাশনা সম্পাদক মো: মিলন হোসেন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রোমান মন্ডল, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান মুন্না, সদস্য আব্দুল করিম।

 

 

আব্দুল মালেক, মো: সাইদ, ফতুল্লা থানার সভাপতি মাওলানা মাহফুজুল হক মুজাহেদী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান, বন্দর থানার সহ সভাপতি মো: নাসির উদ্দীন নান্নু, সাংগঠনিক সম্পাদক মো: রাজ্জাক মাহমুদ সুজন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি গোলাম মোস্তফা নীরব।

 

 

ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মো: সানি দেওয়ান, সাধারণ সম্পাদক রুবায়েত মুনতাসির, সাংগঠনিক সম্পাদক মো: সাকিব, ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মো: ইমন, নিলয়, শান্ত প্রমুখ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন