Logo
Logo
×

বিশেষ সংবাদ

মোটরসাইকেল প্রতিযোগিতাই কাল হলো জিহানের

Icon

লতিফ রানা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৭:৫১ পিএম

মোটরসাইকেল প্রতিযোগিতাই কাল হলো জিহানের
Swapno

 

মোটর সাইকেলে সেতুর উপর দিয়ে নির্দিষ্ট জায়গায় কে কার আগে যেতে পারে সেটা নিয়ে প্রতিযোগিতা হয় দুই যুবকের। আর এই বাইক রেসেই জীবন গেল জিহান (২২) নামের এক যুবকের। গতকাল (শুক্রবার) রাত ৮ টার দিকে বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু (তৃতীয় শীতলক্ষ্যা সেতু) উপর এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

নিহত জিহান পেশায় একজন থান কাপড় ব্যবসায়ী ছিলেন। জিহান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দী এলাকার নাসির মিয়ার ছেলে। তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে মোটর সাইকেল নিয়ে শীতলক্ষ্যা সেতুর দিকে যায় জিহান। সেখানে এক যুবকের সঙ্গে মোটর সাইকেল রেসে নামে সে।

 

শীতলক্ষ্যা সেতুর উপরে কে কার আগে একটি নির্দিষ্ট এলাকায় যাবে এ নিয়ে দুজনের মধ্যে রেস হয়। সে সময় খুব দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর সময় ব্যালেন্স রাখতে না পেরে সেতুর উপরেই দুর্ঘটনার শিকার হয় জিহান। এতে করে ঘটনাস্থলেই মারা যায় সে। খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে নিহত জিহানের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত ২টার দিকে জানাযা শেষে বুরুন্দী এলাকার কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়।

 

এই বিষয়ে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, এ ধরণের কোন দুর্ঘটনার বিষয়ে আমরা অবগত নই। আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, শীতলক্ষ্যা সেতুর উপরে মোটর সাইকেল দুর্ঘটনার একটি খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিমও পাঠিয়েছি। কিন্তু সেখানে গিয়ে তারা নিহতের দেহ কিংবা স্বজনের কাউকেই পায়নি। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন