Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জ জেলা চাউল আড়ৎদার সমিতির নব গঠিত কমিটির পরিচিত সভা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম

নারায়ণগঞ্জ জেলা চাউল আড়ৎদার সমিতির নব গঠিত কমিটির পরিচিত সভা
Swapno

 

আলহাজ্ব নুর উদ্দিন’কে সভাপতি ও শফিকুল ইসলাম লিটন’কে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা চাউল আড়ৎদার সমিতি (রেজি নং-৩৭৫) এর কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১৬ অক্টোবর) নগরীর নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা চাউল আড়ৎদার সমিতির কার্যালয়ে নব গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোশারফ হোসেন, সহ-সভাপতি তমিজউদ্দিন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আব্দুল রশিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আল আমিন, দপ্তর সম্পাদক ইমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন লিটন ও সদস্য পদে রয়েছে এমদাদ হোসেন।

 

এ সময় নারায়ণগঞ্জ জেলা চাউল আড়ৎদার সমিতির নব গঠিত কমিটির পরিচিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অটো ফ্লাওয়ার মিলস্ মালিক সমিতির সভাপতি এস.কে ওয়াজেদ আলী বাবুল, নারায়ণগঞ্জ আটা ময়দা মিল মালিক সমিতির সাবেক সহ-সভাপতি শহিদ বাঙ্গালী, নারায়ণগঞ্জ ডাল মিল মালিক সমিতির সভাপতি এড.সুলতান উদ্দিন নান্নু। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন