Logo
Logo
×

বিশেষ সংবাদ

সরকার সুবিধা বঞ্চিত মানুষের মর্যাদা বাড়িয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৩:১২ পিএম

সরকার সুবিধা বঞ্চিত মানুষের মর্যাদা বাড়িয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী
Swapno



বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেছেন, বর্তমান সরকার সুবিধা বঞ্চিত মানুষকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ভাতা সুবিধা দিয়েছে। পাশাপাশি দেশের জন্য অবদার রাখা মুক্তিযোদ্ধাগণ সর্বাধিক গুরুত্ব আর মর্যাদা পেয়েছেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালিন ভাতাসহ বিভিন্ন খাতে এক কোটির অধিক মানুষ সরকারি ভাতার সুবিধায় এসেছে।

 

 

বর্তমানে কেবল রূপগঞ্জ উপজেলাতেই সাড়ে ৭০ হাজার ভাতাভোগী রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রূপগঞ্জের সুবিধাভোগীদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, মাছুম চৌধুরী অপু, শিক্ষক মোক্তার হোসেন, যুবলীগ নেতা মনিরুজ্জামান ভূইয়া, আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল আজিজসহ অনেকে।

 


ওই মিলন মেলায় উপজেলার সদর ইউনিয়নের ৮ হাজারের অধিক সুবিধাভোগীরা তাদের পক্ষ থেকে সরকারের এমন সহযোগীতায়  সন্তোষ প্রকাশ করেছেন। সরকার কর্তৃক গৃহিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ওই ইউনিয়নের ৮ হাজার ১৬৬ জন বিভিন্ন ভাতা সুবিধা পেয়ে আসছেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন