Logo
Logo
×

বিশেষ সংবাদ

জেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন পালন

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ পিএম

জেলা আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল এর জন্মদিন পালন
Swapno


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। গতকাল বুধবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ২নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবু হাসনাত মো: শহিদ বাদল এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেম আওয়ামী জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির উদ্দিন আহমেদ, এড.আসাদুজ্জামান, আদি নাথ বসু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সাবেক দপ্তর সম্পাদক রাসেল। 

 

 

সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক মিয়া, সাবেক জেলা আওয়ামীলীগের সদস্য এড.হোসনে আরা বাবলী, সাবেক সদস্য হাজী আমজাদ হোসেন, শামসুজ্জামান ভাষানী, মোঃ শহিদুল্লাহ, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মাহাদী হাছান রবিন। 

 

 

জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, জেলা আওয়ামী লীগ নেতা শাহ-জাহান, এড.মোখলেছুর রহমান সহ প্রমুখ। এসময় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, ৩২ নাম্বার বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলকে  নিশংস ভাবে গুলি চালিয়ে হত্যা করে।

 

 

ওই হত্যাকান্ডের দিনে শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে সেই কুলাঙ্গারেরা। অবুঝ শিশু তখন বলেছিল আমি বড় হয়ে এর বিচার করব। সেই থেকেই তার মায়ের কথা বলতে থাকে এবং সেই কুলাঙ্গারেরা বলেছিল চলো তোমার মায়ের কাছে নিয়ে যাই। তখন দ্বিতীয় বা তৃতীয় তলায় নিয়ে শিশু শেখ রাসেল'র মাথার পিছন থেকে গুলি করে হত্যা করা হয়।

 

 

আজ শেখ রাসেল বেঁচে থাকলে অনেক বড় নেতা হতেন। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে যারা শহীদ হয়েছেন আমি তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন