Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুর্গোৎসবে সেলিম ওসমানের ১০ লাখ টাকার চেক হস্তান্তর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩, ০৯:৪০ পিএম

দুর্গোৎসবে সেলিম ওসমানের ১০ লাখ টাকার চেক হস্তান্তর
Swapno


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১০লাখ টাকা অনুদান দেয়ার ঘোষনার একদিনেই চেক হস্তান্তরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পূজা উদযাপন পরিষদের নেতারা। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের হাতে সেই টাকার চেক তুলে দেন।
 

 


সেলিম ওসমানের হাত থেকে চেক গ্রহনকালে জেলা পূজা উদযাপন পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রিপন রুদ্র, বিধু হালদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে শিখন সরকার বলেন, দুর্গোৎসবে ১০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিলেন মাননীয় সংসদ সদস্য সেলিম ওসমান।

 

 

সেই অনুযায়ী তিনি আমাদের কাছে চেক হস্তান্তর করেছেন। জেলা উদযাপন পরিষদের পক্ষ থেকে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার দীর্ঘায়ু কামনা করি।

 

 

উল্লেখ্য, ১৮ অক্টোবর (বুধবার) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ১০লক্ষ টাকা অনুদানের ঘোষনা দিয়েছেন সেলিম ওসমান। জেলা শিল্পকলা একাডেমীতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়েছিলো।
 

 


সভায় সেলিম ওসমান বলেছিলেন, দুর্গোৎসব উপলক্ষে ১০লক্ষ টাকা দিবো। যে সব মন্দিরে সমস্যা রয়েছে তাদের মাঝে আপনারা বিতরণ করে দিবেন। উৎসব নিয়ে কেউ রাজনীতি করবেন না। দুর্গাপূজার চারদিন সবাইকে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে চাই।

 

 

প্রত্যেকটি মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা করবেন। তিনি যদি ভালো থাকেন তাহলে আপনারা আমরা ভালো থাকবো। প্রতিটা ধর্মের মানুষের শেখ হাসিনার জন্য দোয়া করা উচিৎ।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন