বাজারে আগাম শীতকালীন সবজি, দাম চড়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ০৭:২২ পিএম
শীতকালীন সবজি সম্পূর্ণ বাজারে জমজমাট না হলেও আগাম বেশ কিছু সবজি বাজারের আসতে শুরু করেছে। বাজারের অন্য সবজির দাম আগে থেকেই আকাশ ছোয়া। পাশাপাশি শীতকালীন সবজিরও বেশ চড়া দামে বিক্রি হতে দেখা যায়। বিক্রেতারা বলছেন, চাহিদা অনুযায়ী সবজি বাজারে এখনোও পুরোপুরো আসে নি।
তবে শীত আসার সাথে সাথে সবজির দাম কমতে পারে। শীতকালীন সবজির মধ্যে রয়েছে, সিম, মুলা, দন্দুল, কচুরমুখি, লাউ, ফুলকপি, বাধাকপি, টমেটো, গাজর, লালশাক, পালং-শাক,মূলা শাক, বরবটি, শশাসহ আরো বিভিন্ন সবজিতে ভরপুর থাকে।
নারায়ণগঞ্জের পাইকারি দিগুবাবুর বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি সিম ১৯০ থেকে ২০০ টাকা, গাজর ১৪০ টাকা, বরবটি ৮০ টাকা, দুন্দুল ৬০ টাকা, কচুরমুখি ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, আকার ভেঁদে লাউ ৬০ থেকে ৭০ টাকা, মুলা ৭০ টাকা, শশা ৯০ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। অন্যদিকে বাজারে শাকের দামও বেশ চড়া, প্রতিকেজি লালশাক ৮০ টাকা, মুলাশাক ৭০ টাকা।
এ বিষয়ে মুস্তাফিজুর নামে এক ক্রেতা বলেন, বাজারে শুধু সবজি না সকল পণ্যই নিয়ন্ত্রণহীন। আমার মনে হয় সরকারের এটা একটা ব্যর্থতা। বাজারের এমন একটা অবস্থা আমাদেও মতো সাধারণ মানুষের দিন যাপনের মতো না। মাছ-মাংস তো কেনার কোনো অবস্থাতেই নেই। তার মধ্যে শাকেরও এতো দাম। আমরা সাধারণ মানুষগুলো যে কীভাবে দিন কাটাচ্ছি তা বলে বোঝানোর মতো ভাষা নাই। এন.হুসেইন রনী /জেসি


