Logo
Logo
×

বিশেষ সংবাদ

সোনারগাঁয়ে ঐতিহাসিক রতনপুর ব্রিজও রাস্তা উদ্বোধন করলেন এমপি খোকা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০২:৪৩ পিএম

সোনারগাঁয়ে ঐতিহাসিক রতনপুর ব্রিজও রাস্তা উদ্বোধন করলেন এমপি খোকা
Swapno


সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদ রাস্তাসহ পৃথক ৬ টি স্থানে শনিবার সকালে ঐতিহাসিক রতনপুর ব্রিজসহ ২ টি গার্ডার ব্রিজের উদ্বোধন ও ৪ টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান।

 

 

উদ্বোধনী অনুষ্টানের শুরুতেই এমপি খোকাকে ফুল দিয়ে বরণ করে নেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

 

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

 

 

জাবেদ রায়হান জয়, প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পিরোজপুর ইউনিয়ন মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ,উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, সদস্য সচিব নার্গিস আক্তা।

 

 

আলমগীর মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, মান্নান মেম্বার, মোশাররফ মেম্বার, রুনা মেম্বার, জাকিয়া মেম্বার, জাপা পৌর নেতা হাসান ইমামসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন