সরকারের সম্পদ রক্ষা করার জন্য পুলিশ বাহিনী প্রস্তুত : আইজিপি
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৩, ০২:৪৪ পিএম
২৮ তারিখ রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশের বিষয়ে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলের, যার যার রাজনৈতিক কর্মসূচি সে সে পালন করবে। কিন্তু জনগনের জানমালের নিরাপত্তা এবং সরকারের সম্পদ রক্ষা করার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে। এজন্য যে ব্যবস্থা নেয়া দরকার তার জন্যও আমরা প্রস্তুত আছি।
শনিবার ২১ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এসে আইজিপি একথা বলেন। তিনি আরও বলেন, কেউ যদি জনগনের জানমাল এবং নিরাপত্তা ব্যবস্থার কমতি সৃষ্টি করে, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা কোন শঙ্কা করছি না।
তবে আমরা সব কিছু বিবেচনায় রেখে জনগনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছি। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন আরও বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। সবাই যাতে মিলে মিশে এই দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে জন্য আমরা আছি।
আপনাদের আস্বস্ত করতে চাই যে, আপনারা নিরাপদে দুর্গাপূজা পালন করুন। দুর্গাপূজা সুন্দর ভাবে হচ্ছে এবং এভাবেই শেষ হবে, এখন পর্যন্ত সব জায়গায় সুন্দর ভাবে দুর্গাপূজা হচ্ছে। আমরা আশা করি, বাকি দিন গুলিও গতবারের মতো চমৎকার হবে।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর সাহা, সাধারণ সম্পাদক সিখন সরকার শিপন, তারাপদ সহ প্রমুখ। এন.হুসেইন রনী /জেসি


