Logo
Logo
×

বিশেষ সংবাদ

ঘরে ঘরে পূজার উপহার পৌছে দিচ্ছেন কাউন্সিলর খোরশেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৪:০০ পিএম

ঘরে ঘরে পূজার উপহার পৌছে দিচ্ছেন কাউন্সিলর খোরশেদ
Swapno

 

শারদীয় দূর্গা উৎসবের দ্বিতীয় দিনে নারায়নগন্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী দুস্থ জনগনের ঘরে ঘরে নতুন শাড়ী লুঙ্গি পৌঁছে দিচ্ছেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার সংগঠন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকবৃন্দ।

 

 

গতকাল রবিবার ২২ অক্টোবর দ্বিতীয় দিনের মত গলাচিপা এলাকার কুড়িপাড়া লোকনাথ মন্দিরের দুর্গা মন্ডপ ও জামতলা এলাকার ঘরে ঘরে উপহার দেয়ার সময় টিম খোরশেদ এর টিম লিডার ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আমরা জনগনের সুখে দুখে মানুষের পাশে থাকতে চাই। তাই ঈদেও আমরা যতটুকু করার চেষ্টা করি পূজাতেও ততটুকু করার চেষ্টা করি।

 

 

আমাদের মধ্যে ধর্মীয় কোন বিভেদ নাই। আমরা মিলেমিশে পাশাপাশি বসবাস করি। এবারের দ‚র্গা প‚জা উপলক্ষে কুড়িপাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষের খাবার পানির সংকট দ‚র করার জন্য জেলা পরিষদের সহযোগিতায় একটি গভীর নলক‚পের বরাদ্দ পত্রও মন্দির কমিটির কাছে তুলে দেন কাউন্সিলর খোরশেদ। উল্লেখ্য যে, কাউন্সিলর খোরশেদ গত ২০ বছর যাবত দূর্গা পূজায় উপহার সামগ্রী

 

 

বিতরন করে আসছেন। এবারের সপ্তমীর দিনে রবিদাসপাড়া ও নবমীতে আমলাপাড়া, কুমুদিনীতে ও মাসদাইর এলাকায় উপহার বিতরন করা হবে।   এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন