Logo
Logo
×

বিশেষ সংবাদ

‘রূপগঞ্জ থেকে ষড়যন্ত্রকারীদের আগাছা উপড়ে ফেলা হবে’

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩, ০৫:০৩ পিএম

‘রূপগঞ্জ থেকে ষড়যন্ত্রকারীদের আগাছা উপড়ে ফেলা হবে’
Swapno

 

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান রংধনু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ মো. রফিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। এই ঐক্যের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে ষড়যন্ত্রকারীদের আগাছা উপড়ে ফেলা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

 

 

গতকাল রবিবার সন্ধ্যায় রূপগঞ্জের নাওড়ায় ছয়দনা পাড়া কালী ও সার্বজনীন দুর্গা মন্দিরে দুর্গোৎসবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন রফিকুল ইসলাম। এর আগে পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ১ হাজার শাড়ি বিতরণ করেন তিনি। মন্দির কমিটির সভাপতি সুবীর চন্দ্র সরকাররের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার

 

 

কথা ছিলো স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের। তার অনুপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা। দীর্ঘদিনের ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে তারা আবারও নৌকা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপি-জামায়াতের আজকে ঘুম

 

 

হারাম হয়ে গেছে। সাথে সাথে কিছু মানুষ আছে যারা দলের ব্যানার ব্যবহার করে; তাদেরও ঘুম হারাম। কারণ রফিক ভাই ও গাজী পরিবার আজকে এক পরিবার। এখানে আর কোনো বিভক্তি নেই, দুই প্রাণ এক হয়ে গেছে। টেনশন এখন তাদের যারা বিভক্তি ব্যবসা করে। বিশেষ অতিথির বক্তব্যে রংধনু গ্রুপের চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জে নৌকাকে পরাজিত করা যাবে না।

 

 

কারন এই এলাকার মানুষ আজ ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যের কারিগর জননেত্রী শেখ হাসিনা। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই ঐক্যবদ্ধ। তাই আগামী জাতীয় নির্বাচন রূপগঞ্জের উন্নয়নকে অব্যাহত রাখতে আবারো সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রফিকুল ইসলাম আরও বলেন, আমাদের অভিভাবক গাজী গোলাম দস্তগীর। আমরা কারো

 

 

বিরুদ্ধে কথা বলবো না। এই এলাকায় আওয়ামী লীগ পূর্ণরূপে গঠিত হয়েছে। সুতরাং আগামী নির্বাচনে নৌ কাকে বিজয়ী করতে এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাই এক হয়ে কাজ করবো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, রূপগঞ্জ এখন সন্ত্রাস ও ত্রাস সন্ত্রাসমুক্ত। সবাই মিলে রূপগঞ্জকে গড়ে তুলবো।

 

 

বিএনপি যতই হুংকার দিক না কেন কোন লাভ হবে না। আগামী নির্বাচনে এই আসনে নৌকা বিজয়ী হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী, হাজী শফিকুল ইসলাম, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু দাউদ মোল্লা, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম,

 

 

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন, রূপগঞ্জ

 

 

উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ রিয়াজ, সাধারণ সম্পাদক উপজেলা শেখ ফরিদ ভূঁইয়া মাসুম, আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা প‚জা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল, জ্যোৎস্না মহিউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সংগ্রাম চন্দ্র দাস, যুব মহিলা লীগ নেত্রী স্বপ্না আক্তার,

 

 

কায়েতপাড়া ইউপি সদস্য জসীমউদ্দীন, রাজিয়া সুলতানা, পেয়ারা বেগম, মহিলা লীগনেত্রী লাকি আক্তার, মাহমুদা আক্তার জুঁইসহ অনেকে। ছয়দনা মন্দিরের পাশাপাশি গতকাল কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান।    এন. হুসেইন রনী   /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন