Logo
Logo
×

বিশেষ সংবাদ

দুর্গাপূজায় নাশকতা এড়াতে রূপগঞ্জে যানবাহনে পুলিশের ব্যাপক তল্লাশি

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ০২:০৮ পিএম

দুর্গাপূজায় নাশকতা এড়াতে রূপগঞ্জে যানবাহনে পুলিশের ব্যাপক তল্লাশি
Swapno


শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নাশকতা এড়াতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ বিভিন্ন যানবাহনে ব্যাপক তল্লাশি করছেন। সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে রূপগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের তারাবো বিশ্বরোড এলাকার সুলতানা কামাল সেতু সংলগ্ন স্থানে পুলিশ তল্লাশি শুরু করেন।

 

 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শাহেদ জানান, রূপগঞ্জ উপজেলার দাউদপুর, ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া, কায়েতপাড়া, তারাবো, কাঞ্চন, ভোলাবো ও রূপগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় ৫৪টি মন্ডপে এবার শারদীয় দুর্গা উৎসব পালিত হচ্ছে।

 

 

এসব মন্ডপে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ২৪ ঘন্টা পুলিশ ও আনসার সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। এছাড়া ঢাকা সিলেট মহাসড়ক, এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক ও ঢাকা চট্টগ্রাম সড়ক যোগে শত শত যানবাহন ও হাজার হাজার মানুষ রূপগঞ্জের উপর দিয়ে রাজধানীরসহ সারাদেশে চলাচল করছেন।

 

 

এসব সড়ক যোগে এসে শারদীয় দুর্গাপূজা উৎসবকে বানচাল করার জন্য অপরাধীরা নানা ধরনের নাশকতা করতে পারে। এমন আশঙ্কায় রূপগঞ্জ থানা পুলিশ ২৪ ঘন্টা তারাবো বিশ্বরোড সুলতানা কামাল সেতু, ভুলতা, ৩০০ ফুট সড়ক, মায়ারবাড়ি, গাজী সেতু, ভোলাবোসহ অন্তত ২০টি পয়েন্টে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছেন। আর পুলিশের এ তল্লাশি অব্যাহত থাকবে।

 


রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল বলেন, এবার আমাদের রূপগঞ্জে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে দুর্গা উৎসব হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকল ধর্মের মানুষ আমাদেরকে দুর্গা উৎসবের সহযোগিতা করছেন।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন