তিন দলের সমাবেশকে কেন্দ্র করে না.গঞ্জ শহরে থমথমে অবস্থা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম
আজ ঢাকায় সাংগঠনিক শক্তির মহড়া দেখাবেন দেশের তিন দল ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামী। মাত্র দুই কিলোমিটার দূরত্বে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবে এই তিন দল।
দুপুর ২টা থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং নয়াপল্টনে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও মতিঝিল শাপলা চত্ত¡রে সমাবেশ করা প্রস্তুতি নিয়ে জামায়াতে ইসলামী।
একই দিনে পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা রকমের আলোচনা ও আতঙ্ক। এরই মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ার জন্য সর্বচ প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করার জন্য গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বর্ধিত সভা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। সেই সময় মির্জা আজমকে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলা, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা কে কতো লোক নিয়ে যাবে তার লিস্ট দেয়।
নারায়ণগঞ্জ থেকে প্রায় দুই লক্ষ লোক নিয়ে সমাবেশে যোগ দেবেন বলে জানান নেতাকর্মীরা। এছাড়াও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকমাস ধরে রাজপথে বিভিন্ন মিটিং মিছিল ও সমাবেশ পালন করে আসছে।
২৮ অক্টোবর সরকার পতনের এক দফা দাবিতে ঢাকায় নয়াপল্টনে মহাসমাবেশ করবে দলটি। মহাসমাবেশ সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ যোগ দেবেন বলে জানান। এরই মধ্যে গত কয়েক দিনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন নেতাকর্মীদের গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারে ভয়ে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছে। এদিকে সমাবেশ ঘিরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়কে যানবাহনে ব্যাপক তল্লাশি চালায় র্যাব-১১ ও জেলা পুলিশের টিম। বিভিন্ন পরিবহনে-গাড়িতে যাত্রীদের নামিয়ে জিজ্ঞাসা বাদ ও তল্লাশি চালায় পুলিশ।
তিন দলের সমাবেশকে কেন্দ্র করে শহরে ব্যাপক নজর ধারিতে রয়েছে পুলিশ ও র্যাব। এরই মধ্যে সাধারণ মানুষ আজকে এই সমাবেশ নিয়ে রয়েছে আতঙ্কে। সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক রয়েছে ফাকা ও থমথমে।
এছাড়াও শহরে বিভিন্ন পরিবহন রয়েছে বন্ধ, অনেক পরিবহন নেতাকর্মীরা ঢাকায় নিয়ে যাবেন সমাবেশে। তাই শহরে পরিবহন ও যানবাহনের সংকট রয়েছে। এছাড়াও সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে আতঙ্কের বিরাজ করছে। এন.হুসেইন রনী /জেসি


