Logo
Logo
×

বিশেষ সংবাদ

আবাসিক গভীর নলকূপের উপর সকল প্রকার কর প্রত্যাহার এবং যানজট নিরসনে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২:৩৩ পিএম

আবাসিক গভীর নলকূপের উপর সকল প্রকার কর প্রত্যাহার এবং যানজট নিরসনে
Swapno

 

আবাসিক গভীর নলক‚পের উপর কর প্রত্যাহারে আমরা নারায়ণগঞ্জবাসীর সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে নেতৃবৃন্দদের সাথে গতকাল গভীর নলকূপের বিষয়াদি নিয়ে একটি ফলপ্রসু আলোচনা হয় এই যে, গভীর নলকূপের অনুমোদন ফি ৫০০০/- টাকা ধার্য্য হয় এবং বাৎসরিক ২০০০/- টাকা বিল নির্ধারণ করা হয়।

 

 

নারায়ণগঞ্জ ওয়াসার বিগত দিনের দাবী অনুযায়ী মাসিক, বাৎসরিক নবায়ন ফি, মিটার অনুযায়ী সমস্ত বিল বাতিল করা হয়েছে। যারা গভীর নলকূপ ব্যবহার করবেন তাদের জন্য প্রতি বছর পানির বিল ২০০০/- টাকা করে পরিশোধ বাধ্যতামূলক এবং নারায়ণগঞ্জবাসী’র স্মারকলিপি অনুযায়ী দাবী দাওয়া দীর্ঘক্ষন অন্যান্য আলাপ আলোচনায় নারায়ণগঞ্জবাসী মেয়রের প্রতি সন্তোষ্টতা প্রকাশ করেন এবং

 

 

আলোচনাটি ফলপ্রসু হয়। এতে নারায়ণগঞ্জবাসীর গভীর নলকূপ নিয়ে আপাতত কোন সমস্যা রইল না। এই সময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, উপদেষ্টা এ ওয়াই এম হাসমত উল্লাহ্, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, হাজী

 

 

রমজান উল রশীদ, কোষাধ্যক্ষ হাজী মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান জামান, ক্রীয়া সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, শফিকুল ইসলাম খান, উপদেষ্টা আব্দুর রহমান লিটন, যুব বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানী, সদস্য মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, সালেহ্ মোঃ মুসা। 

 

 

লিখিত দাবী সমূহগুলি ধীরে ধীরে বাস্তবায়নের আশ্বাস দেন। পরিশেষে মাননীয় মেয়রকে নারায়ণগঞ্জবাসীর নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি করে নগর ভবন ত্যাগ করেন।    
* শহরের সকল সড়ক ও ফুটপাথ হকার মুক্ত করতে হবে এবং পর্যায়ক্রমে হকারদের পুনঃর্বাসনের ব্যবস্থা করতে হবে।


* টার্মিনাল এলাকা থেকে বাস ষ্ট্যান্ড চাষাড়ায় স্থানান্তর করতে হবে।


* রেল চলাচল চাষাড়া থেকে কমলাপুর পর্যন্ত সীমিত রাখতে হবে।


* ১নং রেলগেইট থেকে চাষাড়া রেলগেইট পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তরিত করতে হবে অথবা চাষাড়া থেকে নারায়ণগঞ্জ

 

রেলষ্টেশন পর্যন্ত এলিভেটেড রেললাইন স্থাপন করে সেখানে দুইপাশে সড়ক নির্মাণ করতে হবে।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন