Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০২:৩৪ পিএম

প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
Swapno

 

নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এক সময়ের তুখোড় নেতা মোঃ গোলাম সারোয়ারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তর চাষাঢ়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

গতকাল সোমবার চাষাঢ়া উত্তর চাষাঢ়া রাম বাবুর পুকুর পাড় জামে মসজিদে প্রয়াত গোলাম সারোয়ারের ৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ হতে দিনব্যাপী কোরআন খতম ও বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মিদের মধ্যে উপস্থিত ছিলেন  নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, প্রয়াত গোলাম সারোয়ারের ছোট

 

 

ভাই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকিরুল আলম হেলাল, শহর যুবলীগের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু ও ভাগিনা মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, জেলা প্ররিষদের চেয়ারম্যান শ্রী চন্দনশীল,দেনিক শীতলক্ষা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু,দৈনিক সবারকন্ঠ পত্রিকার প্রকাশক সম্পাদক

 

 

ফয়েজউদ্দি লাভলু,সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান,সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া,সাবেক পিপি ওয়াজউদ্দিন খোকন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শওকত আলী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ নিজামউদ্দিন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক

 

 

নিপু, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি খন্দকার মাসুদুর রহমান দিপু, জেলা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোালাম কিবরিয়া খোকন, তোলারাম কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ,  যুবলীগ নেতা খান মাসুদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত গোলাম সারোয়ারের ছোট দুভাই জাকিরুল আলম হেলাল ও সাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু প্রয়াত বড় ভাই এর

 

 

জন্য আগত সকল মুসুল্লীদের কাছে দোয়া চেয়ে বলেন আমার বড় ভাই এর মৃত্যুর পূর্বে কোন ব্যাংক ব্যালেঞ্জ ছিলোনা তার পরেও তাঁর ৩ কন্যা মানুষের মতো মানুষ হয়েছে এবং তাঁরা ভালো অবস্থানে আছেন। উল্লেখ্য, ২০১৫ সালের সালের ৩০ অক্টোবর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গোলাম সারোয়ার। মৃত্যুকালে তিনি তিন ভাই,তিন বোন, স্ত্রী, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন