Logo
Logo
×

বিশেষ সংবাদ

নারায়ণগঞ্জের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি : না.গঞ্জের এসপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০২:২৩ পিএম

নারায়ণগঞ্জের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি : না.গঞ্জের এসপি
Swapno


নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, মহাসড়কে পন্যবাহী ট্রাক ও বাস চলাচল করছে। আমাদের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি পুলিশ র‌্যাব ও বিজিবির যৌথ টহল টিম ম্যাজিস্ট্রেটসহ কাজ করছে।

 

 

গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন তিনি।  তিনি আরও বলেন, এখনও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমরা কোন ঘটনা লক্ষ্য করিনি। কিন্তু ঢাকা সিলেট মহাসড়কে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় একটি ঘটনা ঘটেছে।

 

 

সেখানে বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছিল। আমরা সেখানে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের ছত্রভঙ্গ করেছি। এখন সে এলাকা আমাদের নিয়ন্ত্রণে আছে। এসময় তাদের দেশীয় অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর আহতসহ ছয়জন আহত হয়। নারায়ণগঞ্জের পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে রেখেছি।

 

 

এসপি বলেন, আপনারা জানেন হরতালের দিন পিকেটিংয়ের সময় বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছি। হরতাল অবরোধে ধ্বংসাত্মক কাজে যারা লিপ্ত তারা হঠাৎ এসে এগুলো করে। আমাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গত দুই দিনে আমরা ৩০ জনকে গ্রেপ্তার করেছি।

 

 

আজ আড়াইহাজার ও রূপগঞ্জ থেকে নয় জনকে গ্রেপ্তার করেছি। তারা প্রায় সকলেই সন্ত্রাস ও নৈরাজ্যের সাথে জড়িত। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আল মামুন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফাসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন