Logo
Logo
×

বিশেষ সংবাদ

কমেছে কয়েকটি সবজির দাম, চড়া পেঁয়াজের দাম

Icon

নুরুন নাহার নিরু

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

কমেছে কয়েকটি সবজির দাম, চড়া পেঁয়াজের দাম
Swapno

 

বর্তমান বাজারে কয়েক ধরনের সবজির দাম কমেছে। জনসাধারণের জন্য দীর্ঘ সময়ের পর এটি একটি সুখবর।অন্যদিকে বাজারে আলু আমদানি শুরু হওয়ার কারনে প্রতি পাল্লা আলুতে ২০ পযর্ন্ত টাকা কমেছে। কিন্তু বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। পাইকারি এবং খুচরা বাজার গুলোতে গত দুই সপ্তাহ আগেও চড়া দামে বিক্রি হচ্ছিল সবজি।

 

 

অন্যদিকে গত সপ্তাহে হরতাল ও অবরোধ থাকার কারনে বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যেও দাম বাড়তে পারে বলে শঙ্কা ছিলো সাধারণ মানুষের। তবে গতকাল বাজার ঘুরে এর ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। কয়েকটি সবজির দাম কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে।  

 

 

যেসব সবজির দাম কমেছে তার মধ্যে করলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে যা আগে ছিলো ৯০ টাকা। বরবটি, ঢেরস এবং পটল বিক্রি হচ্ছে ৬০ -৭০ টাকা যা আগে ছিলো ৯০ থেকে ১০০ টাকা। আলু প্রতি পাল্লা বিক্রি হচ্ছে ২৫০ টাকা যা প্রতি কেজিতে ৫০ টাকা কিন্তু পাড়া-মহল্লাতে ৬০ টাকা দরেও বিক্রি হচ্ছে।

 

 

অন্যদিকে বাজারে পেয়াজ আমদানি হলেও পেয়াজের দাম কমেনি। প্রতি পাল্লা ইন্ডিয়ান পেয়াজ ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে যা প্রতি কেজি ১০০ টাকা পযর্ন্ত। দেশি পেয়াজের প্রতি পাল্লা ৭২০ টাকা দরে বিক্রি হচ্ছে। কেজিতে ১৪৪ টাকা। কিন্তু পাড়া-মহল্লাতে ১৫০ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

 

 

 এ বিষয়ে ইমতিয়াজ নামে এক ব্যাক্তি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা এখন এমন হয়ে গেছে যে মানুষের রক্ত তারা চুষে খাবে। পুরো একটা সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম এত বাড়িয়ে রেখে ছিলো। ভারত থেকে বা অন্যান্য জায়গা থেকে পেয়াজের আমদানি হলে কোনো এখনও পেয়াজের দাম এতো বেশি। এগুলো কি ভোক্তা অধিদপ্তরের লোক চোখে দেখে না। 
       

 


এ বিষয়ে নাজিমউদ্দিন নামে এক ক্রেতা বলেন, গত সপ্তাহেও সবকিছুর দাম বেশি ছিলো তার উপরে নিবার্চন নিয়ে দেশে বিভিন্ন অবরোধ ও হরতাল হচ্ছে এতে ভেবে ছিলাম সবজির দাম আগের থেকে বাড়বে। তবে বাজারে এসে কমেছে শুনে ভালো লাগছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন