মজিবুর রহমান সিকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আবুদল হাই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৪ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব¡ মজিবুর রহমান সিকদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই।
এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, মজিবুর রহমান সিকদার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের চরম দুর্দিনে রাজপথে থেকে নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগকে
সুসংগঠিত রাখতে তিনি কাজ করে গেছেন। আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান সিকদার
দীর্ঘ দিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালীন তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি গোগনগর ইউনিয়ন পরিষদের ১৪ বছর এর চেয়াম্যান হিসেবে দায়িত্ব পালন করে এবং
আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সহ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও তিনি বিগত সময় দলের দায়িত্ব পালন করেন। ৭ নভেম্বর মঙ্গলবার বাদ মাগরিব নামাজের পরে সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে গোগনগর বড় কবস্থানে তাকে দাফন করা হয়।


