শীতের আগমনে বাড়ছে প্রসাধনী বিক্রি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৫:২৪ পিএম
সাধারণত নভেম্বরের মাঝামাঝি সময়ে শীত নামতে শুরু করলেও এবার অক্টোবর থেকেই প্রকৃতিতে ছোঁয়া লেগেছে শীতের শীতল বাতাস। ফলে মার্কেট গুলোতে শীতের প্রসাধনী বিক্রি জমে উঠেছে।
নগরীর পাইকারি প্রসাধনী বিক্রির মার্কেটগুলো ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,অন্যান্য বারের তুলনায় এবার আগে থেকেই শতি শতি ভাব থাকার কারনে বাজারে প্রায় সব ধরনেরই শাতের প্রসাধনী চলে এসেছে। তবে রাজধানীর তুলনায় আমাদের এখানে কয়েকটি লোশন ক্রীম, তেল ছোট সাইজের গুলো এসেছে।
সম্পূর্ণ শীত পড়তে শুরু করলে সব ধরনেরই পণ্য বাজারে পাওয়া যাবে। শীতের আগে বেচাকিনা ভালো হওয়ায় আশা করছি যে এবার শীতে বিক্রি ভালো হবে। অপর ব্যবসায়ী স্বজল বলেন, গত ১ সপ্তাহ ধরে শীতের প্রসাধনী বিক্রি বেশ ভালো । এবার কয়েকটি কোম্পানি শীতের আগে পণ্য বাজারি দিয়ে দিয়েছে। কেননা পুরানো মজুদ পণ্য অনেকে নিতে চায় না। তবে এবার সবচেয়ে লোশনজাতীয় পণ্যের চাহিদা বেশি।
হাফিজা নামে এক ক্রেতা বলেন, দিনের বেলাতে গরম লাগলেও রাতের বেলাতে বেশ ঠান্ডা ভাব হয়। তাই বাচ্চাদের জন্য আপাতত লোশন কিনে নিয়ে যাচ্ছি। গতবারের তুলনায় এবার দামটা একটু বেশি মনে হচ্ছে।


