Logo
Logo
×

বিশেষ সংবাদ

শিল্পপতি বাবুলকে গ্রেফতার করতে ডিবির অভিযান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম

শিল্পপতি বাবুলকে গ্রেফতার করতে ডিবির অভিযান
Swapno

 

# আমি এখন যুক্তরাষ্ট্রে আছি, পুলিশ কেনো খুঁজছে জানি না : শিল্পপতি বাবুল
# কোনো কারণ আছে বলেইতো তাকে ধরতে অভিযান চলছে : ওসি ডিবি

 

 

নারায়ণগঞ্জের শিল্পপতি প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রির মালিক আবু জাফর আহম্মেদ বাবুলকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে এবং অফিসে হানা দিয়েছে ডিবি পুলিশ। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। কারণ তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে তিনি নিজেই টেলিফোনে এই প্রতিনিধিকে জানিয়েছেন।

 

মোবাইল ফোনে আবু জাফর আহম্মেদ বাবুল জানান, তিনি নারায়ণগঞ্জের একজন পরিচিত ব্যবসায়ী। রপ্তানীমুখী গার্মেন্ট এর মালিক। তার ব্যবসা প্রতিষ্ঠানে এখন প্রায় আট হাজার শ্রমিক কাজ করেন। বর্তমানে তিনি ব্যবসায়ীক কাজেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ডিবি পুলিশের তৎপরতার ফলে তার ব্যবসা প্রতিষ্ঠান এবং পারিবারিক সদস্যদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ কেনো তাকে খুঁজছে এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

 

তাই এ বিষয়ে জানতে গতকাল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসিয়াল মোবাইল ফোনে কল করলে তিনি গ্রেফতার অভিযানের কথা স্বীকার করেন। জানতে চাইলে এই কর্মকর্তা বিস্তারিত জানাতে রাজী হননি।

 

তিনি বলেন, কোনো কারণ আছে বলেইতো পুলিশ তাকে ধরতে অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বলে বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট প্রকাশ হয়েছিলো। যদিও তিনি বিএনপির কোনো পদে নেই বলে জানা গেছে। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন