রেললাইনের পারের নাট খোলার সময় গ্রেফতার ১
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম
বিএনপি ও জামাতের ৪৮ ঘন্টা হরতালের নাশকতা ঠেকাতে নারায়নগঞ্জ রেল স্টেশন এ আনসারের একটি টিম দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ সদরের গলাচিপা এলাকার মৃত রহমান এর পুত্র জামাল হোসেন (৫০) কে নাশকতার দায়ে আটক করা হয়।
গতকাল ১২ নভেম্বর ১১:৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, শহরের ১ নং রেল স্টেশন কালিবাজার থেকে চাষাড়া রেলস্টেশন পর্যন্ত পিসি মিরাজুন নবীর নেতৃত্বে টহল পরিচালনাকালে আনসার আনোয়ার হোসেন, ২নং রেল গেইটে জামাল হোসেন নামে এক ব্যক্তি রেল লাইনের পারের নাট খুলে ফেলার সময় হাতেনাতে আটক করে।
সাথে সাথে বিষয়টি স্টেশন মাস্টারকে অবগত করে আটককৃত ব্যক্তিকে রেল স্টেশন কালিবাজার নিয়ে যাওয়া হয়। স্টেশন মাষ্টার উক্ত ব্যাক্তিকে জিআরপি পুলিশের হাতে সোপর্দ করেন।


