Logo
Logo
×

বিশেষ সংবাদ

নাসিকের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম

নাসিকের ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Swapno

 

# সিটি করপোরেশন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মেয়র আইভী

 

 

আগামীকাল ১৪ নভেম্বর মঙ্গলবার সকাল দশটায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দশটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন অডিটরিয়ামে এসব প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী।

 

তিনি যে সকল প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হলো ১) নগর ভবন ২) শেখ রাসেল পার্ক ৩) বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাইকপাড়া মিউচুয়াল ক্লাব ৪) বাবুরাইল খাল পূনঃখনন এবং সৌন্দর্য্য বর্ধন। ৫) সিদ্ধিরগঞ্জ খাল পূনঃখনন এবং সৌন্দর্য্য বর্ধন। ৬) পাকপাঞ্জাতন সিটি জামে মসজিদ ৭) আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন। ৮) কলরব কিন্ডারগার্ডেন স্কুল ৯) সিটি ওয়েলফেয়ার মাঠ ১০) সোনাকান্দা মাঠ। এই দশটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

 

এ লক্ষ্যে মন্ত্রী, সাংসদগণ, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গকে দাওয়াত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে নরায়ণগঞ্জ সিটি করেপোরেশনের কাউন্সিলরগণ এবং সুধী সমাজ উপস্থিত থাকবেন। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন