স্বতন্ত্রের ভিড়ে জাপার রাস্তা ফাঁকা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জেলার সর্বাধিক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেয়ার পর নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগ নেতাদের স্বতন্ত্র প্রার্থীর হওয়ারও হিড়িক পড়েছে। তবে এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপরীতে দল থেকেই ডামি প্রার্থী হওয়ার নির্দেশনা দিয়েছে। যার কারণে এবার স্বতন্ত্র প্রার্থীদের সংখ্যা বেশী।
কিন্তু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনেও জেলার সর্বাধিক স্বতন্ত্র প্রার্থী হওয়ার নজির স্থাপন করেছে। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে একাধিক স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সমীকরণ রয়েছে। সেসকল সমীকরণ পর্যালোচনা করলে দেখা যায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে টানা দ্বিতীয় বারের মত জাতীয় পার্টি ছাড় দেয়ার পর ফের নৌকার মনোনীত প্রার্থী দেয়া হয়। কিন্তু নৌকার মনোনীত প্রার্থী দেয়া হলেও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টি
জোটের হিসেবে এখনো এই আসনটিকে নজরে রেখেছে। যার কারণে জোট হলে আসনটিতে নৌকার প্রার্থীকে সড়িয়ে নেয়া হতে পারে। তবে ডামি প্রার্থী হিসেবে সুকৌশলে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একাধিক স্বতন্ত্র প্রার্থীর কারণে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাপার সাথে প্রতিদ্বন্দ্বিতা হলেও ভোটের সমীকরণে জাতীয় পার্টির রাস্তা ফাঁকা থাকবে। দলীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল কায়সার
হাসনাত। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী হয়েছেন লিয়াকত হোসেন খোকা। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিপরীতে কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করলেও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চারজন। তবে এই চারজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার পিছনে রয়েছে রহশ্য। টানা দুটি নির্বাচনে এই আসনটি নৌকার প্রার্থী না দেয়া হলেও দ্বাদশ সংসদ নির্বাচনে দেয়া
হয়েছে। কারণ আওয়ামীলীগ জোটগত ভাবে হিসেবে নিকেশ ছাড়া মনোনয়ন দিয়েছে। কিন্তু শেষতক জোটের হিসেবে মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে আওয়ামীলীগ। যার কারণে যে সকল আসনে মহাজোটের সাংসদ ছিল। সেসকল আসনের মনোনীত প্রার্থীরা সংশয়ে রয়েছে। কারণ জোটগত ভাবে প্রার্থী দেয়া হলে তারা ছিঁটকে পড়তে পারে। যার কারণে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত তার বিপরীতে
তার সহধর্মীনী রুবিয়া সুলতানাকে ডামি স্বতন্ত্র প্রার্থী করেছে। কারণ আসনটিতে নৌকার মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় পার্টিকে ছাড় দিলেও কৌশলে সহধর্মীনীর মাধ্যমে লড়াই চলমান রাখবে নৌকার মনোনীত প্রার্থী। কিন্তু নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আরও তিনজন ডামি স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তাদের মধ্যে অন্যতম হেভিওয়েট প্রার্থী হিসেবে জাপার মূল প্রতিদ্বন্দ্বি হতে পারেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ। তবে জাপার প্রার্থীর বিপরীতে
সর্বমোট চারজন স্বতন্ত্র প্রার্থী একই দলের হওয়ায় স্বতন্ত্রের ভীরে জাপার নীরব ভোট ভাগাভাগির কারণে জাপার মনোনীত প্রার্থীর জয়ী হওয়ার রাস্তাটি ফাঁকা হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।


