Logo
Logo
×

বিশেষ সংবাদ

প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম থাকায় নির্বাচনী আমেজ নেই ছাপাখানায়  

Icon

তানজিলা তিন্নি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম থাকায় নির্বাচনী আমেজ নেই ছাপাখানায়  
Swapno

 
আর মাত্র হাতে গোনা কয়েক দিন বাকি জাতীয় সংসদ নির্বাচনের। নির্বাচনের আগেই নানা মাধ্যমে প্রার্থীরা নিজেদের প্রচারণায় ব্যস্ত থাকেন। নির্বাচনী প্রচারে মূলত কাগজের পোষ্টার, লিফলেট ও কার্ডের সঙ্গে ডিজিটাল ব্যানার-ফেস্টুনের ব্যাপক চাহিদা থাকে। তবে আসন্ন নিবাচর্ন কে ঘিরে নারায়ণগঞ্জের ছাপাখানা গুলোতে নেই  তেমন কোনো নির্বাচনী আমেজ।

 

 

তবে নির্বাচনের আগে প্রস্তুত এসব ছাপাখানা গুলো। যন্ত্রপাতি মেরামত, প্রয়োজনীয় কাগজ, কালি  আগাম বরাদ্দ করে রাখছেন দোকানীরা। প্রতীক বরাদ্দর আগেই প্রর্থীরা নিজেদের প্রচারণার এগিয়ে রাখার জন্য বিভিন্ন ছাপা খানা গুলোতে আগেই তাগেদা দিয়ে রাখেন।

 

 

তবে এবছর এমন কোনো প্রস্তুাতি নেই বলে জানান নারায়ণগঞ্জের ২ নং গেট এলাকার প্রিন্টিং ব্যবসায়ীরা। তাদের মতে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রচার প্রচারনায় তেমন মনযোগ দিচ্ছেন না নির্বাচনী দল গুলো। প্রতীক বরাদ্দ করার পর অলস সময় কাটবে বলে ধারনা ব্যবসায়ীদের।

 


 দ্বাদশ জাতীয় নির্বাচনে  এবার নারায়ণগঞ্জের পাচঁটি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন ৪৫ জন। গতকাল ৪ডিসেম্বর প্রার্থী  যাচাই-বাছাই ও প্রার্থী প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয় ৩৮ জন।

 


সোমবার নগরের নয়ামাটি এলাকায় সোনার বাংলা মার্কেটের পিছনের প্রিন্টিং এর দোকান গুলোতে দেখা যায় অলস সময় পার করছেন কর্মচারিরা। কারো দোকানে কাজ চলতে দেখা গেলেও তা নির্বাচন সর্ম্পকৃত কোনো কাজ নয়। নির্বাচন আসলেই দলগুলো ব্যস্ত সময় পার করে নানা প্রচার-প্রচারণায়। তবে এবছর দেখা মিলছে একদম ভিন্ন চিত্র।

 

 

ছাপাখানায় নির্বাচনের কোনো আমেজ দেখতে না পেয়ে তাদের প্রশ্ন করলে তারা উত্তরে বলেন, এবছর নির্বাচনের কোনো গন্ধ পাওয়া যাচ্ছেনা । এর আগেও সিটি নিবার্চন সহ অনেক নিবাচর্নী প্রচারনার কাজ হয়েছে। তবে এবার প্রতিদ্বন্দ্বী না থাকায় এখন নির্বাচনী হাওয়া লাগছে না। হয়তো প্রতীক বরাদ্দ করে দেওয়ার পরে নিবাচর্নী  মহল জমে উঠতে পারে।

 


২ নং গেট এ ওসমানি প্রিন্টিং এর মালিক ওসমানি বলেন, এবার নির্বাচনের প্রভাব শুন্য। এখন পর্যন্ত কেই খোজ নিতেও আসে নাই। প্রার্থীরা নির্বাচনের জন্য মনোনিত হলে সুভেচ্ছা সরূপ পোষ্টার বানানো হয়ে থাকে তবে এবছর এরকম কোনো কিছুই হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন