নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে মহিলা পরিষদের
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম
মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা কমিটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগে পরে নারী ও কন্যা শিশুসহ সকলের নিরাপত্তা প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। গতকাল বুধবার ৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সাথে স্বাক্ষাৎ করে আলাদা স্মারকলিপি প্রদান করেন মহিলা পরিষদ নেতৃবৃন্দ।
দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ বন্ধ করতে হবে। নারী ও শিশুরা যাতে নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে , সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক স্মারকলিপি গ্রহণ করেন। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল স্মারকলিপি গ্রহণ করেন। মহিলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-
সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, জেলার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আনজুমান আরা আকসির, জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ, সাধারণ সম্পাদক এডভোকেট হাসিনা পারভীন, লিগ্যাল এইড সম্পাদক সাহানারা বেগম, সংগঠন সম্পাদকৃ প্রীতিকণা দাস, আন্দোলন সম্পাদক শোভা সাহা, সদস্য কমলা দে ও রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ ।


