Logo
Logo
×

বিশেষ সংবাদ

শামীম ওসমানের কাছে পরিকল্পিত উন্নয়ন চায় ফতুল্লাবাসী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৪ পিএম

শামীম ওসমানের কাছে পরিকল্পিত উন্নয়ন চায় ফতুল্লাবাসী
Swapno


আগামী ৭ জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনের জনগনের সাথে কথা বলে জানা গেছে তারা মনে করেন, এবারের এই নির্বাচেন এই আসনে সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে মোকাবেলা করার মতো কোনো প্রার্থী নেই। এই আসনে জাতীয় পার্টির একজন এবং তৃনমূল বিএনপির একজন প্রার্থী থাকলেও তাদেরকে অত্র এলাকার ভোটাররা চিনেন না।

 

 

এমন কি তাদের কোনো সাংগঠনিক অবস্থানও নেই। তাই এবারের নির্বাচনেও নিশ্চিৎ এমপি নির্বাচিত হচ্ছেন শামীম ওসমান। তবে নারায়ণগঞ্জ-৪ আসনের সাধারন মানুষ মনে করেন শামীম ওসমান যদি আবার নির্বাচিত হন তাহলে তার দায়ি দায়িত্ব আরো বেড়ে যাবে। কেনোনা তিনি যদি বারবার এমপি হওয়ার পরেও জনগনের স্বার্থে কাজ না করেন তাহলে মহান আল্লাপাকও তাকে ক্ষমা করবেন না।

 

 

কারন তিনিই বার বার জনগনের সেবা করার দায়িত্ব নিচ্ছেন। তাই এবার নির্বাচিত হওয়ার পর তার উচিৎ হবে এলাকার সমস্যাগুলির স্থায়ী সমাধান করা। বিশেষ করে ফতুল্লার জলাবদ্ধতা এমপিকে ফতুল্লা থানার বিভিন্ন ইউনিয়নে যে জলাবদ্ধতা হচ্ছে তার স্থায়ী সমাধান করতে হবে বলে তারা দাবি করেন।

 


এদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে নিয়ে আরো আশাবাদী হয়ে উঠেছেন ফতুল্লা থানা এলাকার সাধারন মানুষ। পাঁচটি ইউনিয়ন পরিষদ এলাকা নিয়ে ফতুল্লা থানা এলাকা গঠিত। এই পাঁচটি ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় চার লাখের বেশি। নারায়ণগঞ্জ জেলার একটি অন্যতম শিল্প এলাকা হিসেবে পরিচিত ফতুল্লা থানা এলাকায় প্রায় দশ লাখ লোকের বসবাস।

 

 

তাই রাজধানীর পাশের এই অঞ্চলটি সারা বাংলাদেশে একটি সমৃদ্ধ অঞ্চল হিসাবে পরিচিত। ফতুল্লার পাঁচটি ইউনিয় হলো কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর এবং বক্তাবলী। এলাকাটিতে একজন অভিসংবাধিত নেতা হিসাবে পরিচিত বর্তমান এমপি একেএম শামীম ওসমান। ফতুল্লার পাঁচটি ইউনিয়নের সাধারন মানুষের সাথে কথা বলে জনা গেছে বর্তমান প্রেক্ষাপটে অত্র এলাকার সকল মানুষের অভিবাবক হলেন শামীম ওসমান এমপি।

 

 

এই পাঁচটি ইউনিয়নে যারা রাজনৈতিক ভাবে ভিন্নমত পোষন করেন তাদেরও অভিবাবক শামীম ওসমান। কারন তিনি এবার নির্বাচিত হলে চারবার এমপি নির্বাচিত হবেন। আর দেশের সার্বিক প্রেক্ষাপটে তিনিই হলেন ফতুল্লার সকল মানুষের নিয়তি।

 

 

তিনি যদি আন্তরিক হন তাহলে ফতুল্লার মানুষ ভালো থাকবে আর তিনি আন্তরিক না হলে মানুষ কষ্টে থাকবে। এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা, উন্নয়ন সহ মানুষের জীবন মানের উন্নতি এখন তার হাতে। তাই তিনি দায়িত্বশীল না হলে ফতুল্লাবাসীর দূর্ভোগ বাড়বে। তবে আশার কথা হলো বিগত বছরগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই শামীম ওসমান বড় মনের পরিচয় দিয়ে আসছেন বলে অনেকেই মনে করেন।

 


এদিকে ফতুল্লায় যারা বিএনপির সমর্থক তাদের সাথে শামীম ওসমান প্রসঙ্গে আলাপ হলে তারাও এখন মনে করেন দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি যেখানে গিয়ে ঠেকেছে তাতে শামীম ওসমান যদি চান তাহলে তার এলাকায় যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তাদের জীবন অতিষ্ঠ করে তুলতে পারেন। তবে তিনি রাজনৈতিক ময়দানে যে বক্তব্য দেন বাস্তবে অনেকটাই তার উল্টো।

 

 

তার বক্তৃতা শুনলে অনেকে মনে করেন শামীম ওসমান হয়তো তার রাজনৈতিক পত্রিপক্ষকে ভয়ংকর কিছু করে ফেলবেন। কিন্তু বাস্তবে তিনি নিজে নির্দেশ দিয়ে বিএনপির কোনো নেতাকর্মীর ক্ষতি করেছেন এমন উদাহরন নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে তার অনুসারী কিছু নেতাকর্মী তার নাম ব্যবহার করে জনসাধারনের উপর প্রভাব বিস্তার করার চেষ্ঠা করেন এতে কারোই কোনো সন্দেহ নেই।

 

 

কিন্তু শামীম ওসমান নিজে সরাসরি নির্দেশ দিয়ে কোনো রকম সন্ত্রাস বা দখলবাজীকে সমর্থন করেছেন এমন প্রমান পাওয়া যাবে না। তাই এখন দলমত নির্বিশেষে ফতুল্লাবাসী মনে করেন, আগামী দিনগুলিতে শামীম ওসমানের উপরই নির্ভর করবে তারা কেমন থাকবেন।

 

 

ফতুল্লাবাসী মনে করেন এবারও নিশ্চিৎ এমপি নির্বাচিত হচ্ছেন শামীম ওসমান। তাই তারা আশা করেন এবার নির্বাচিত হওয়ার পর তিনি আরো পরিকল্পিত ও কার্যকর উন্নয়ন করবেন। কারন এখন পরিস্কার বুঝা যাচ্ছে আগামী দিনগুলিতে তার হাতেই নির্ধারিত হবে ফতুল্লাবাসীর ভাগ্য।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন