আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পিএম
গতকাল ছিল ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে এবারও প্রতিবছরের ন্যায় সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোবাহান বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী সাহেব প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধু নাগ মহাশয় আশ্রম নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক তারাপদ আশ্চর্য অনুষ্ঠানটি উদ্বোধন করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) উপস্থিত ছিলেন দিপক কুমার দাস সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা খাঁন মাসুদ এবং সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর অধ্যাপক ডাঃ আতিকুজ্জামান সোহেল সোসাইটির নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন সরকার।
আরো উপস্থিত ছিলেন সোসাইটির পরিচালক মোঃ লিটন খান সহকারী পরিচালক বজলুর রহমান উপ-পরিদর্শক মোঃ আক্তার হোসেন গণমাধ্যম বিষয়ক সাংবাদিক মোঃ মোক্তার হোসেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানিয়া খাতুন মহিলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লিপু হালদার সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর অর রশিদ।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীয়ত উল্লাহ যুগ্ম সাংগঠনিক সম্পাদক জব্বার আহমেদ সহ- সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম দপ্তর সম্পাদক উজ্জ্বল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায় কবির, তদন্ত অফিসান মোঃ রাসেল ও মোঃ রানা সরকার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মানিক সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ , মোঃ হাসিব হোসেন,শাহজালাল মন্ডল, আলামীন পাঠান,পিয়াসা বেগম, আর উপস্থিত ছিলেন অন্যান্য মানবাধিকার কর্মী বৃন্দ।


