Logo
Logo
×

বিশেষ সংবাদ

সর্বোচ্চ ভ্যাটপ্রদানকারী প্রবীর কুমার সাহাকে সম্মাননা ও ক্রেষ্ট

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ পিএম

সর্বোচ্চ ভ্যাটপ্রদানকারী প্রবীর কুমার সাহাকে সম্মাননা ও ক্রেষ্ট
Swapno

 

ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, অঞ্চল (পূর্ব), এর অধীনে নরসিংদী জেলায় ড্রীম হলিডে পার্ক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত হয়েছেন। গতকাল ১৩ ডিসেম্বর বুধবার ঢাকা পূর্ব অঞ্চলের ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্টান ড্রীম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা-কে সম্মাননা ও ক্রেষ্ট প্রদান করেন।

 

 

উক্ত অনুষ্ঠানে পূর্ব অঞ্চলের কমিশনার ভ্যাট ও কাষ্টমস্ মোঃ জাকির হোসেন এই সম্মাননা ও ক্রেষ্ট তুলে দেন। এর আগে ১২ ডিসেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ জেলায় ২০২২-২৩ সবোর্চ্চ আয়কর প্রদানকারী (মহিলা) ক্যাটাগরিতে ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহার সহধর্মীনি রত্মা সাহা’র শ্রেষ্ঠ করদাতা হওয়ায় তার পক্ষে ক্রেষ্ট গ্রহন করেন তাদের কন্যা রাত্রি সাহা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন